Durga Puja in Chennai: Dates, Rituals & What to Expect (2026 Complete Guide)
চেন্নাইয়ে দুর্গাপূজা: দিনক্ষণ, আচার-অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ নির্দেশিকা (২০২৬)
Durga Puja is no longer confined to the alleys of Kolkata. In Chennai, the festival has blossomed into a grand multi-cultural celebration bringing together the Bengali diaspora and local residents alike. In 2026, Durga Puja takes place from October 16 to October 21, celebrating the triumph of good over evil.
দুর্গাপূজা আজ আর কেবল কলকাতার কিংবা বাংলার পরিসরেই সীমাবদ্ধ নয়। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির সাথে এই মহোৎসবও পাড়ি দিয়েছে ভৌগোলিক সীমানা ছাড়িয়ে। চেন্নাইয়ের বুকে গড়ে উঠেছে তার এক নতুন, বহুরঙা ও বহুসাংস্কৃতিক পরিসর। এখানে প্রবাসী বাঙালির সঙ্গে আনন্দ ও উৎসবে একাত্ম হন বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ। ২০২৬ সালে, ১৬ থেকে ২১ অক্টোবর — ছয় দিনব্যাপী এই শারদোৎসব উদ্যাপিত হবে শুভের অশুভের উপর জয়, আলোর অন্ধকারকে অতিক্রম এবং সত্য ও ন্যায়ের চিরন্তন প্রতিষ্ঠার প্রতীক হিসেবে। দূরত্ব বদলেছে, ঠিকানা বদলেছে — কিন্তু মায়ের আগমনের আনন্দ সবসময়, সবজায়গায়, একইরকম।
Organized by the Dakshin Chennai Prabasi Cultural Association (DCPCA) at the Lawn of Ilara Hotels & Spa, OMR Navalur, visitors can experience daily morning Pushpanjali, Vedic chanting, Mahaprasad Bhog distribution, bustling evening food stalls (Anandamela), and live music and dance performances.
ওএমআর নাভালুরে ইলারা হোটেলের উন্মুক্ত সবুজ লনে ডিসিপিসিএ-র দুর্গাপূজায় থাকছে বৈদিক মতে পূজার আয়োজন, পুষ্পাঞ্জলি, সমবেত ভোগ বিতরণ, বাঙালির চিরাচরিত খাদ্যযজ্ঞ (আনন্দমেলা) এবং সাংস্কৃতিক সন্ধ্যা।